সমাবর্তন ১৯ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান হবে ১৯ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে হবে এই সমাবর্তন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এম এ মাননান। তিনি বলেন, সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন কমনওয়েলথ অব লার্নিংয়ের (কানাডা) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশা কানওয়ার।