সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনে অংশগ্রহণে শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক নূর-ই-ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে নিবন্ধন ফিসহ ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এ সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত ছিল।
গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ভর্তি পরীক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে <http://admission.eis.du.ac.bd> আবেদন করা যাবে।