প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২০ দিন বাড়ানো হয়েছে। গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এর আগে নিবন্ধনের শেষ তারিখ ছিল ১০ নভেম্বর। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, অংশগ্রহণকারীদের সময়সীমা বৃদ্ধির অনুরোধের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আচার্যের অনুমতি সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হবে।