প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সমাবর্তনের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন হওয়ার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হলেও এখনো আমাদের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসেনি। তাই এ তারিখে সমাবর্তন করা সম্ভব হচ্ছে না।’ সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে জানা যাবে। রাজশাহী প্রতিনিধি