প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে। নিবন্ধন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে জানা যাবে। দশম সমাবর্তন ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। ২০১৫ সালের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়।