সমাবর্তনের পরিবর্তিত তারিখ ৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন ৯ মার্চ অনুষ্ঠিত হবে। উপাচার্য সিরাজুল করিম চৌধুরী জানান, ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন শিক্ষাবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। গত সোমবার সমাবর্তন-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েটের জনসংযোগ দপ্তর জানায়, ৮ মার্চ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সমাবর্তন কিটস ও গাউন গ্রহণ করতে পারবেন। এবারের সমাবর্তনে ২০০৩ থেকে ২০০৬ সালের পাস করা এক হাজার ৫৭৩ জন গ্র্যাজুয়েটকে সনদ দেওয়া হবে।