পানি নিষ্কাশন ও নদী খনন, ত্রাণের ব্যবস্থা এবং দুর্গত এলাকা ঘোষণার দাবিতে গত রোববার সকালে তালা উপজেলার ডাকবাংলোর সামনে মানববন্ধন ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। কয়েক শ বানভাসি মানুষ এসব কর্মসূচিতে অংশ নেয়। এ ছাড়া একই দাবিতে সাতক্ষীরা শহরে সমাবেশ হয়েছে।ডাকবাংলো চত্বরে এক সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এ বি এম শফিকুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রহমান, রেজাউল করিম প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে কপোতাক্ষ নদ খনন না করলে কপোতাক্ষ তীরের বানভাসি মানুষের দুঃখের শেষ থাকবে না। একই দাবিতে গত রোববার সাতক্ষীরা শহরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনে সাতক্ষীরা নাগরিক উদ্যোগ, সাতক্ষীরা নাগরিক কমিটি ও কেন্দ্রীয় পানি কমিটির যৌথ উদ্যোগে সমাবেশ হয়। সভায় বক্তারা বলেন, প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করেছে। প্রতিবছর জেলার মানুষকে পানিবন্দী হয়ে অর্ধাহারে ও বিনা চিকি ৎ সায় চরম দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে। জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি আবদুর রহিম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুস্তফা লু ৎ ফুল্লাহ, জাপা নেতা নূরুল ইসলাম প্রমুখ।