সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের বাইপাস এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গত বৃহস্পতিবার রাতে সমাবেশ হয়েছে৷ বাইপাস এলাকার জয় বাংলা মোড়ের ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জামালপুর প্রতিদিন-এর সম্পাদক মো. সুরুজ্জামান। সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আশরাফ আলী সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল হামিদ, অধ্যক্ষ মামুনুর রশীদ, সাংবাদিক মাহমুদুল হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দীন, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকী, পৌরসভার কাউন্সিলর রুবি বেগম, সাবেক কাউন্সিলর ফাতেমা বেগম, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে তাঁদের দাবি মানা না হলে গণ-আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি