প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের শিক্ষক-অভিভাবক সমাবেশ গতকাল বুধবার সকালে কলেজের মৌলভী সাইদুল হক ছাত্রাবাস মিলনায়তনে প্রভাষক নাজেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ কে এম ওবায়দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সদস্য রফিক আহমদ, জাকের হোছাইন, মো. শাহ আলম ও রোকেয়া বেগম। এ ছাড়া অধ্যাপক মংখেইরি রাখাইন, মোস্তফা জামান, মো. আবুল হাসেম, আজম খান চৌধুরী, জসিম উদ্দিন, ড. জাকির হোসেন ও মো. আলম বক্তব্য রাখেন এবং অভিভাবকদের পক্ষ থেকে রুহুল আমিন, বশির আহমদ ও জাকিরুল ইসলাম বক্তব্য দেন।