প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হযরত আলী সরকার। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু ইউছুফ জাকারিয়া, তৌহিদুল ইসলাম, আজমল হোসেন সওদাগর প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।