প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস’ উপলক্ষে ছাত্র ইউনিয়নের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার সংগঠনের জেলা সভাপতি সুমন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রনেতা আজমল হোসেন, আবদুল হালিম, শিবনাথ বিশ্বাস প্রমুখ। এরপর স্থানীয় তারাপুর মাদ্রাসা মাঠে মিলাদ মাহফিলের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচির শেষ দিন শনিবার দুপুরে সাম্রাজ্যবাদবিরোধী সমাবেশে বক্তব্য দেবেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তার। ১৯৭৩ সালের ১ জানুয়ারি ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশ গুলি চালালে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের প্রচার সম্পাদক ও মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম ও ছাত্রনেতা মীর্জা কাদের শহীদ হন। এর পর থেকে দিনটিকে সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস হিসেবে পালন করা হয়।