প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের দাবিতে শেরপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। পৌর কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন হয়। পরে পৌর টাউন হল মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের জেলা শাখার সভাপতি আবু লায়েছ মো. বজলুল করিম। বক্তব্য দেন পৌর মেয়র হুমায়ুন কবীর, কাউন্সিলর কাজী মতিউর রহমান, নজরুল ইসলাম, নূরজাহান বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, পৌরসভা ব্যতীত প্রায় সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি সব সুবিধা ভোগ করেন। কিন্তু সরকারি কোষাগার থেকে তাঁরা বেতন-ভাতা বা কোনো সুযোগ-সুবিধা পান না।