সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমায় মানুষ খুন বন্ধ, গণতান্ত্রিক অধিকার রক্ষা, সমস্যার রাজনৈতিক সমাধান ও জামায়াত-শিবির নিষিদ্ধ—এ চার দফা দাবিতে ফরিদপুরে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল রোববার বিকেলে শহরের জনতা ব্যাংক মোড়ে জেলা সিপিবির সভাপতি কানাই গাঙ্গুলির সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে থানা রোডের সিপিবি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।