সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করাসহ ২১ দফা দাবিতে দেশের সব উপজেলা সদরে আজ মঙ্গলবার সকাল ১০টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দীন খান ও সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা শাখার আবুল বশর চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান এই কর্মসূচি সফল করার জন্য শিক্ষক-কর্মচারীদের অনুরোধ জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম