সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আওয়ামী লীগের শাসন মানুষের কল্যাণ আনবে না। কারণ, আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে লুটেরা শ্রেণী। অন্যদিকে বিএনপি হলো দুই নম্বরি দল। তারা নীতির জন্য নয়, গদির জন্য বিরোধিতা করে। অন্যদিকে জমায়াত-জাতীয় পার্টি দালালি করে। বাধ্য হয়ে দেশের মানুষকে বাম বিকল্প গড়ে তুলতে হবে।’ বরিশালে অনুষ্ঠিত সিপিবি ও বাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল বুধবার বিকেল চারটায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, ধর্মীয় উন্মাদনা, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রেশনিং ব্যবস্থা চালুসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বরিশাল অফিস।