প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গতকাল মঙ্গলবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া ইউনিয়ন কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। এতে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা শাহজাহান ভুইয়া, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন। আনসার ও ভিডিপির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য সমাবেশে ২৬ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার দেওয়া হয়।