প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্যবিলোপ আইন প্রণয়ণসহ আট দফা দাবির সমর্থনে ফরিদপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের ফরিদপুর জেলা শাখা। বিশ্ব বর্ণ-বৈষম্যবিলোপ দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে কর্মসূচিটি পালিত হয়। সমাবেশে দলিত জনগোষ্ঠীর আট দফা দাবির সমর্থনে বক্তব্য দেন সংগঠনের ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা সুরশে রবিদাস, সভাপতি দিপালী রবিদাস, সাংগঠনিক সম্পাদক শংকর রবিদাস, নারীবিষয়ক সম্পাদক রিপা রবিদাস প্রমুখ।