সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক অভিজিৎ রায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নোয়াখালী সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল রোববার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্টের কলেজ শাখার আহ্বায়ক জসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম, কলেজ শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য জহিরুল হক, আপেল মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীন এ দেশে কোনো ব্যক্তি মুক্তচিন্তা প্রকাশ করতে গেলে প্রকাশ্যে তাঁকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। এ ঘটনা এটাই প্রমাণ করে, রাষ্ট্রব্যবস্থা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।