সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে দুর্নীতিবাজ বিচারকদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক সমাবেশে এ দাবি জানানো হয়। আইনজীবীরা বিদায়ী জেলা ও দায়রা জজের দুর্নীতি তদন্ত এবং দুজন সহকারী জজকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ থেকে তাঁদের প্রত্যাহারের দাবি জানান। রমজান আলীর সভাপতিত্বে সমাবেশে আইনজীবী আমিনুল হক, রইস উদ্দিন, হারুন অর রশিদ, মাহবুবুর রহমান, আওলাদ হোসেন, মোস্তফা করিম, আনোয়ার হোসেন, সরকার হুমায়ুন কবির, এ কে ফজলুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। তাঁরা আদালতপাড়া দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।