সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটে পোশাকশ্রমিকদের বাসস্থান, রেশনিং ও চিকিৎসায় বরাদ্দের দাবিতে শ্রমিক সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল শনিবার বিকেলে শ্যামপুর বড়ইতলা রেললাইন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু ঘোষ, কে এম রুহুল আমিন, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, জলি তালুকদার, মোহাম্মদ শফিউল্লাহ, সোহাগ রায়, সোহেল রানা, ওয়ালিদ, শাহীন, রুবেলসহ স্থানীয় নেতারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি|