সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখার নেতারা। গতকাল সোমবার দুপুরে নগরের লক্ষ্মীপুর মোড়ে এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল হায়াত একজন দুর্নীতিবাজ। তাঁকে অবিলম্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অপসারণ না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক রাজকুমার সরকার প্রমুখ বক্তব্য দেন। আবুল হায়াতের পদত্যাগের দাবিতে এর আগেও আন্দোলনে নেমেছিলেন জেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের নেতারা।