সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী লাঞ্ছনা ও ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা অবিলম্বে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন। সুকান্ত শীলের সভাপতিত্বে পটিয়া থানার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুজয় দে, চন্দনাইশ উপজেলার সভাপতি শ্রীকান্ত বৈদ্য, পটিয়া উপজেলার সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রায়হান, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তী, বোয়ালখালী উপজেলার সভাপতি মো. সাজ্জাদ হোসেন, পটিয়া উপজেলার সাংস্কৃতিক সম্পাদক সঞ্চিতা সূত্রধর প্রমুখ।