সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জ শহরে সাম্প্রদায়িকতা-বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ হয়। জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি শীলা রায়, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী প্রমুখ। সুনামগঞ্জ অফিস