প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল রোববার কারমাইকেল কলেজে নারী নির্যাতনবিরোধী ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। বেলা ১১টায় কলেজের অন্নদামোহন মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কল্যাণ দত্ত, জেলা শাখার সভাপতি আহসানুল আরেফিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ। বক্তারা বলেন, দেশে যত আলোচিত নারী নিগ্রহের ঘটনা ঘটছে, তার বিচার হয়নি। আজ দেশে শিশুকন্যা থেকে বৃদ্ধা মহিলা কেউ-ই নিগ্রহ ও ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছেন না। সমাবেশ শেষে নারী নির্যাতনবিরোধী একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।