প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর ওপর যৌন নির্যাতন এবং শারীরিক, মানসিক হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রংপুরে গতকাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় নগরের পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলার সভাপতি আহসানুল আরেফিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী প্রমুখ।