প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে সিন্দুরমতি বাজারের মুদি দোকানদার তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা এবং অপর চারজনকে গুরুতর জখম করার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে গতকাল সিন্দুরমতি বাজারে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে বক্তব্য দেন পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলয়ার হোসেন, সিন্দুরমতি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি নির্মল চন্দ্র রায়, নিহত তাজুলের বাবা এবং মামলার বাদী আবদুস সামাদ মণ্ডল প্রমুখ। বাকি না দেওয়ায় ক্ষুব্ধ পঞ্চগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম এবং তাঁর বড় ভাই লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক নাজমুল হুদার নেতৃত্বে একটি দল ২৪ জুলাই তাজুল ইসলামদের মুদি দোকানে হামলা চালায়।