সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলারহাট দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ। সমাবেশে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, রামনাথপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাংলারহাট দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম।