সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার মাদকবিরোধী সমাবেশ হয়েছে। বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ‘মাদককে না বলি, বন্ধুত্ব গড়ে তুলি’ স্লোগান নিয়ে সমাবেশে ওই ব্যাচের ৯০ জন প্রাক্তন ছাত্রসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক লোক অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. নুরুন্নবী সরদার। আলোচনায় অংশ নেন যুবলীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মাকসুদুল আলম, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি মনির হোসেন প্রমুখ। মুন্সিগঞ্জ প্রতিনিধি|