প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বিভাগের ৩৪টি মডেল উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে গতকাল সোমবার ওই সমাবেশ হয়। নির্বাচিত মাধ্যমিক মডেল স্কুল সমিতির রংপুর বিভাগের আঞ্চলিক সভাপতি ময়নুল হক সরকার ওই অনুষ্ঠানে সভাপতি ছিলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি ও নেত্রকোনার পূর্বধলা জেএম পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুধাংশু শেখর হালদার।