সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় সিপিবি ও বাসদ ফতুল্লা থানা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফতুল্লার পাগলা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবির নেতা নূর ইসলামের সভাপতিত্বে ও বাসদের নেতা এস এম কাদিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা নেতা আবু নাঈম খান বিপ্লব, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের নেতা সেলিম মাহমুদ, এম এ মিল্টন প্রমুখ। তাঁরা বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।