প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস, তেল, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা মূল্যে সার, বীজ সরবরাহের দাবিতে গতকাল রোববার নড়াইলে মিছিল ও সমাবেশ হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। শহরের পুরোনো বাস টার্মিনাল চত্বর থেকে মিছিল বের হয়ে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেন, আশুতোষ বিশ্বাস, সদর উপজেলা কমিটির আহ্বায়ক আহম্মদ বিশ্বাস প্রমুখ।