সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি মুখও যেন আর অ্যাসিডে ঝলসে না যায়’ স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জে গতকাল মঙ্গলবার আঞ্চলিক অ্যাসিড সারভাইভারস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম আলম। অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি সংস্থা মানবমুক্তির আয়োজনে জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোস্তফা, মানবমুক্তি সংস্থার উপপরিচালক আমির হোসেন প্রমুখ।