সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সাহানী সম্প্রদায়ের মানুষদের পুনর্বাসনের দাবিতে গতকাল বুধবার বিকেলে আমনূরা কদমতলায় এক সমাবেশ হয়েছে। বাংলাদেশ যুব মৈত্রী চাঁপাইনবাবগঞ্জ শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আমনূরা সাহানী পাড়া থেকে সাহানী সম্প্রদায়ের প্রায় ১০০টি পরিবারকে পুনর্বাসন না করেই উচ্ছেদ করা হচ্ছে। অথচ এসব দরিদ্র মানুষ কয়েক পুরুষ থেকে এখানে বসবাস করছে। যুব মৈত্রী চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুব মৈত্রীর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মনির উদ্দিন প্রমুখ।