প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিক আমজাদ হোসেন হত্যার বিচার, নতুন সরকারি বেতনকাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ মজুরি নির্ধারণ ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে সমাবেশ হয়েছে। বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ ওই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক হিমাংশু সাহা। ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক শফিউদ্দিন আহমেদ প্রমুখ।