সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের সাতমাথা এলাকায় গতকাল বিকেলে মাদক, সন্ত্রাস ও নাশকতাবিরোধী সমাবেশ হয়েছে। কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। কমিউনিটি পুলিশিং ৩০ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার আতাউর রহমান, আয়োজক সংগঠনের জেলা কমিটির সদস্যসচিব সুশান্ত ভৌমিক, এলাকাবাসী আবদুস সোবহান প্রমুখ।