সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে ভূমি রক্ষার দাবিতে চা-শ্রমিকদের গড়ে ওঠা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বিকেল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা সাংস্কৃতিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রবীণ রাজনীতিক বাদল কর, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি সহিদুজ্জামান পাপলু প্রমুখ বক্তব্য দেন। পরে উদীচী, সাংস্কৃতিক ইউনিয়ন ও নগরনাটের সদস্যরা গান ও নাটক পরিবেশনায় অংশ নেন।