সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় মাঠে মির্জাপুর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়। কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন, মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান প্রমুখ। সমাবেশে বক্তারা মাদকের কুফল ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন।