সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে কৃষিকাজে নারীশ্রমিকের স্বীকৃতি ও মজুরিবৈষম্য নিরসনের দাবিতে গতকাল বিকেলে সদর উপজেলার হোলখানা ইউনিয়ন পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদরের ইউএনও মো. আমিনুল ইসলাম। হোলখানা ইউপির চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেয়ার বাংলাদেশ পাথওয়েজ প্রকল্পের কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, দিনমজুর দলের নেতা বিউটি বেগম, মো. নাসির হোসেন, গোলজার হোসেন প্রমুখ। কেয়ার বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, সমাবেশের উদ্দেশ্য হচ্ছে কৃষিকাজে নারীদের দক্ষ করে গড়ে তোলা, মজুরিবৈষম্য কমিয়ে আনা, পারিবারিক পর্যায়ে উৎপাদন বৃদ্ধি, বিভিন্ন আয়ভিত্তিক কাজে নারীদের সম্পৃক্ত করা।