সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক হারে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন খুলনার ব্যবসায়ীরা। গত ৩১ জানুয়ারি ব্যবসায়ীদের এ আন্দোলনে সাড়া দিয়ে ১০১টি পণ্যে ট্রেড লাইসেন্স ফি কমিয়ে নতুন গেজেট প্রকাশ করে সরকার। খুলনার ব্যবসায়ীদের এ আন্দোলনের সফলতাকে স্মরণীয় করে রাখতে সমাবেশের আয়োজন করেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় খুলনার শহীদ হাদিস পার্কে এ ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের ইতি টানা হলো।