সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে করাতকলশ্রমিক সংঘ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বড়লেখা উত্তরবাজার ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে শ্রমিকনেতা মো. ফারুক মিয়ার সভাপতিত্বে ও করাতকল শ্রমিকসংঘ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল খালেকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নসংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রূপক দাস। সভায় করাতকলশ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি, রেশনিং পদ্ধতি চালু, শ্রম আইন অনুযায়ী আট ঘণ্টা কর্মদিবসসহ শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানানো হয়।