সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজারে সমাবেশ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য বক্তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য দেন সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী, যুবলীগের নেতা মাহবুবুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক নিজাম পাটোয়ারী, মোজাম্মেল হক প্রমুখ।