সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড অঞ্চলে বন্ধ ঘোষিত কারখানা অনন্ত হুয়াসিয়াং খুলে দেওয়া, গ্রেপ্তার করা শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কারখানার শ্রমিক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, অন্যথায় ২০ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে।