সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনসহ অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা গতকাল রোববার সমাবেশ করেছেন। জেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এর আয়োজন করে। সমাবেশে ঐক্যজোটের জেলা সভাপতি বাখুণ্ডা কলেজের অধ্যক্ষ সেলিম মিয়া সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ভাঙ্গা কে এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান তারেক আইয়ুব খান, ফরিদপুর সিটি কলেজের ইতিহাস বিভাগের শওকত আলী, নতুনডাঙ্গি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আমাদের স্কুল মঙ্গলকোর্ট-এর প্রধান শিক্ষক শাহ মো. আক্কাস প্রমুখ।