প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদানসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকেরা। গতকাল বিকেল পৌনে চারটায় অশ্বিনীকুমার হল চত্বরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বরিশালের উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বরিশালের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, আবদুল্লাহ আল মামুন, এস এম পারভেজ সাজ্জাদ, জহিরুল ইসলাম, কুতুব উদ্দিন, জাহিদুল ইসলাম প্রমুখ।