সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে বিভাগীয় বেতন কর্মকর্তার কার্যালয়ের সামনে গতকাল রোববার রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ করেছেন। সমাবেশে সভাপতিত্ব করেন রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন রেলওয়ের বিভাগীয় পে-মাস্টার আজিজুল ইসলাম। প্রধান অতিথি বলেন, নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য করা হয়েছে। এটা দূর করা উচিত। পরে সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো বয়সবৈষম্য দূর করে মূল পেনশন ৫০ শতাংশ ও চিকিৎসা ভাতা ২ হাজার ৫০০ টাকা করা, পে-স্কেল অনুযায়ী বছরে ৫ শতাংশ ভাতা বাড়ানো ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য রেলওয়ের অপ্রয়োজনীয় পাঁচ শতক জমি স্থায়ী বরাদ্দ দিতে হবে।