সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। গতকাল কেসিসির ১৮তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেসিসির ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস। সভায় জঙ্গি হামলা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে মহানগর এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা সার্কিট হাউসে প্রস্তুতিমূলক সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।