সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের কোর্ট রোডে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাধাপদ দেব সজল। এটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী।