প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর ঈদগাহ মাঠে জঙ্গিবাদ, নাশকতা, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে সমাবেশ হয়। এতে পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, দাউদকান্দি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মেজবাহ উদ্দিন, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। সমাবেশে স্থানীয় মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, রাজনৈতিক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।