প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে নারী অধিকার প্রতিষ্ঠায় ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক এক সমাবেশ গতকাল বিকেলে সদর উপজেলার মারিয়াট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা বাঁচতে শেখা এ সমাবেশের আয়োজন করে। নারীনেত্রী কবিতা বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় উপভূমি কমিশনার এস এম রইচ উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মাত নাছিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিচুর রহমান, বাঁচতে শেখার প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাল্যবিবাহ প্রতিরোধে নাটক মঞ্চস্থ হয়।