প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী সামাজিক-সাংস্কৃতিক ঐক্যমঞ্চ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা শহরের অন্তত ৩৮টি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠন অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সভাপতিত্ব করেন ঐক্যমঞ্চের আহ্বায়ক পরিমল রায়। প্রধান আলোচক ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন প্রমুখ।